কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৫:৩৪ এএম
অনলাইন সংস্করণ

আলোচনার ভিত্তিতে নির্বাচন জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হতে পারে : আবু হানিফ 

লিফলেট বিতরণ করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। ছবি : কালবেলা
লিফলেট বিতরণ করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ইতিহাসে দুইটি নির্বাচন হয়েছিল জুন মাসে, বিশেষ পরিস্থিতির কারণে। বর্তমানে সেই পরিস্থিতি নেই। এপ্রিলের আবহাওয়া, এসএসসি পরীক্ষা, রমজান মাস বিবেচনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে।

তিনি বলেন, সামগ্রিক বিবেচনায় জানুয়ারি এবং ফেব্রুয়ারি নির্বাচনের উপযুক্ত সময়।

সোমবার (০৯ জুন) বিকেলে নিজ এলাকা কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন ও বিন্নাটি ইউনিয়নে গণসংযোগে গণঅধিকার পরিষদের ২১ দফা সম্বলিত লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় জনগণের কাছে গণঅধিকার পরিষদের পক্ষে আগামী নির্বাচনে জনসমর্থন আশা করেন।

আবু হানিফ বলেন, আমরা রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। স্বাধীনতার ৫৩ বছরে ক্ষমতার পরিবর্তন হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি। আমরা সেই পেশীশক্তির বাহিরে মেধাভিত্তিক রাজনীতি গড়তে চাই। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় এই দেশে দখলদারিত্ব কিংবা পেশীশক্তির রাজনীতির ঠাঁই হবে না।

আবু হানিফ আরও বলেন, গত কিছু দিন আগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় কিশোরগঞ্জের এসপিসহ তিনজন ও ঢাকার একজন পুলিশ কর্মকর্তাকে শাস্তি হিসেবে প্রত্যাহার করেছিলো। আমরা তখনই বলেছিলাম এ ঘটনায় মাঠ পর্যায়ে কেউ জড়িত নয় বরং সরকারের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত কিন্তু তাদের শাস্তি না দিয়ে নিরীহ চার পুলিশকে প্রত্যাহার করা হয়, যা তাদের সঙ্গে জুলুম হয়েছিল। যেহেতু সাবেক রাষ্ট্রপতি গতরাতে দেশে ফিরেছেন, তাই তার দেশত্যাগকে কেন্দ্র করে যে চার পুলিশকে প্রত্যাহার করা হয়েছিল তাদেরকে পূর্বের স্থানে পুর্নবহাল করা হোক।

এসময় উপস্থিত ছিলেন- যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী, সদর উপজেলার আহ্বায়ক মোমিন উদ্দিন জনি, সদস্যসচিব কবি আল মোহাম্মদ মোস্তফা, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১০

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১১

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১২

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৪

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৫

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১৮

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৯

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

২০
X