মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাতিয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ছেলে গ্রেপ্তার, রাগে-ক্ষোভে নিজেকে শেষ করলেন মা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

একটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয় ছেলেকে। নিজ সন্তানের এই অপকর্ম স্বাভাবিকভাবে নিতে পারেননি মা। অনেকটা রাগে-ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন জাহানারা বেগম নামে সেই মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুরি করতে গিয়ে চিনে ফেলায় গৃহবধূকে জবাই করে পুকুরে ফেলে দেয় আলাউদ্দিন ও রাব্বি। ঘটনার এক সপ্তাহ পর স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় দুজনকে। এলাকার মানুষ এগুলো নিয়ে কথা তুললে তা সইতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন আলাউদ্দিনের মা জাহানারা বেগম। নিঝুমদ্বীপের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, জাহানারা বেগম ছেলে আলাউদ্দিনকে নিয়ে নিঝুমদ্বীপের ১নং ওয়ার্ড উপরের বাজার এলাকায় বসবাস করতেন। ছেলে গ্রেপ্তারের পর এলাকার লোকজন এগুলো নিয়ে বিভিন্ন কথা তোলে। এ নিয়ে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আগে থেকে তার মানসিক সমস্যা ছিল।

স্থানীয় জামসেদ উদ্দিন বলেন, সোমবার জাহানারা বেগম পাশে বাবার বাড়িতে ছিলেন। রাতে সেখান থেকে নিজের বাড়িতে চলে আসেন। সকালে তার মা এবং বোন খোঁজ নিতে এসে দেখে ঘরের আড়ার সঙ্গে সে ঝুলে আছে। তখন তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, নিঝুমদ্বীপে জাহানারা বেগম নামে এক নারীর নিজ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X