মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

পুকুরের ডুবে মারা যাওয়া চাচা মোহাম্মদ নাছির (বাঁয়ে) ও ভাতিজা মোহাম্মদ আইরিয়ান। ছবি : কালবেলা
পুকুরের ডুবে মারা যাওয়া চাচা মোহাম্মদ নাছির (বাঁয়ে) ও ভাতিজা মোহাম্মদ আইরিয়ান। ছবি : কালবেলা

চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভাতিজাকে সাঁতার শিখাতে গিয়ে মৃত্যুর ঘটনাটি ঘটে বলে স্বজনরা জানান।

সোমবার (০৯ জুন) দুপুরের দিকে উপজেলার আশিয়া ইউনিয়নে বাথুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম বাথুয়া গ্রামের বজল আহমদের ছেলে মোহাম্মদ নাছির (৫৫) ও তার ভাতিজা মোহাম্মদ আইরিয়ান (১৫)। সে নাছির উদ্দীনের ছোট ভাই বাহার উদ্দিনের ছেলে। নাছির চট্টগ্রাম নগরীতে একটি প্রাইভেট কোম্পানির কর্মকর্তা ও তার ভাতিজা আরিয়ান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।

নিহতদের স্বজন মো. শহীদুল ইসলাম ইমন জানান, কোরবানির ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি আসেন আইরিয়ানের পরিবার। সোমবার দুপুরে আইরিয়ানের চাচা নাছির ভাতিজাকে সাঁতার শেখানোর চেষ্টা করে। সাঁতার শেখানোর একপর্যায়ে হাত থেকে ভাতিজা ছুটে যায়। ভাতিজাকে খুঁজতে গিয়ে চাচাসহ পানিতে ডুবে মারা যান। বেশ কিছুক্ষণ পর পানিতে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ বিষয়টি নিশ্চিত করে বলেন, চাচা ভাতিজাকে সাঁতার শেখাতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর কালবেলাকে বলেন, পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যুর ঘটনা তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X