টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১০:২৫ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ফিরছে মানুষ, যানবাহন চলাচল স্বাভাবিক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচল করা যানবাহন। ছবি : কালবেলা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচল করা যানবাহন। ছবি : কালবেলা

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। অনেকে ভোগান্তি এড়াতে সরকারি ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন ঢাকায়। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। অপরদিকে ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে ফিরছেন কর্মজীবী মানুষ।

মঙ্গলবার (১০ জুন) টাঙ্গাইলে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে এমন চিত্র দেখা যায়।

এদিকে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮০৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ২০ হাজার ৩শ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮০৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১২ হাজার ৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৭৫ লাখ ৬৪ হাজার ২৫০টাকা।

অপরদিকে ঢাকাগামী ১১ হাজার ৭৪৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে ৭৩ লাখ ৫৬ হাজার ৫০ টাকা।

মঙ্গলবার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি প্রাইভেট কার নিয়ে রাজধানীতে মানুষ যাচ্ছেন। তবে কোথায় কোনো যানজটের সৃষ্টি হয়নি। মহাসড়ক অনেকটাই ফাঁকা।

এর আগে ঈদযাত্রায় গত বুধবার ভোর ৪টা থেকে শুক্রবার রাত ১১টা পর্যন্ত টানা যানজট অব্যাহত থাকে। এতে ঈদে ঘরমুখো মানুষকে চরম ভোগান্তিতে পোহাতে হয়েছিল।

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান কালবেলাকে বলেন, ঢাকামুখী যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন। নির্বিঘ্নেই মানুষ ঢাকায় যেতে পারছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X