সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে ঘুম ভেঙে দেখেন মেয়ে নেই, মরদেহ মিলল গাছতলায়

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) সকালে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি গাছের নিচে শিশুটির মরদেহ পাওয়া যায়। এলাকাবাসী ও পরিবারের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

নিহত শিশুর নাম ফারিহা বেগম (৫)। সে সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা মুজিবুর রহমানের মেয়ে।

ফারিহার বাবা মুজিবুর রহমান বলেন, সোমবার রাত ২টার দিকে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে তার মা তাকে ঘুম থেকে ডেকে তোলেন এবং বলেন, ঘরের লাইট বন্ধ কেন। তখন তিনি দেখেন, ঘরের দরজা খোলা এবং আমার মেয়ে ফারিহা ঘরে নেই। রাতভর খোঁজাখুঁজির পরও তাকে পাইনি।

তিনি আরও বলেন, পরদিন সকাল ৮টার দিকে স্থানীয় এক শ্রমিক জানায়, স্কুলের পাশে একটি গাছের নিচে একটি শিশুর মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে দেখি ফারিহার মরদেহ। তার মুখে কামড়ের চিহ্ন ছিল। আমার মেয়েকে যারা এমন নৃশংসভাবে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামিম কবির কালবেলাকে বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X