কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীকে গুলি করে হত্যা, মরদেহের পাশে শটগান

মহাসড়কের পাশে পড়ে থাকা ব্যবসায়ীর মরদেহ দেখতে ঘটনাস্থলে স্থানীয়রা। ছবি : সংগৃহীত
মহাসড়কের পাশে পড়ে থাকা ব্যবসায়ীর মরদেহ দেখতে ঘটনাস্থলে স্থানীয়রা। ছবি : সংগৃহীত

কুষ্টিয়া সদর উপজেলায় টুটুল নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে মধুপুর পশুর হাটসংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত টুটুল মধুপুর ইটভাটা কেনেলপাড়া এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা মৃত. তোরাপ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান দিয়ে ব্যবসা করছিলেন।

টুটুলের পরিবারের দাবি, তার কোনো ব্যক্তিগত শত্রু ছিল না। তবে এলাকায় পূর্বের কিছু গোষ্ঠীগত বিরোধ নিয়ে তিনি মাঝেমধ্যে উদ্বেগ প্রকাশ করতেন। তারা ধারণা করছেন, এসব বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শেখ মেহেদী হাসান বলেন, রাতে মধুপুর পশুরহাট সংলগ্ন স্থানে টুটুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পাশ থেকে একটি শটগান, কয়েকটি গুলি ও মোটরসাইকেল জব্দ করেছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১১

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১২

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৩

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৪

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৫

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৬

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৭

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

২০
X