টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সৈকতে ভেসে এলো অর্ধগলিত লাশ

সৈকতে ভেসে এলো অর্ধগলিত লাশ

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনের সমুদ্রতীরে আরেক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে সেন্টমার্টিনের হলবুনিয়া এলাকার সৈকত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে ৯ নম্বর ওয়ার্ড হলবুনিয়া এলাকায় সাগর তীরের বালুতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভেসে আসে। তা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির একটি দল এসে মরদেহটি উদ্ধার করে।

সেন্টমার্টিন ইউনিয়নের বাসিন্দা মো. হারুন জানান, দুপুর ১২টার দিকে অর্ধগলিত একটি মৃতদেহ ভেসে আসে। তবে এখনো ওই মরদেহের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি সমুদ্রের কোনো দুর্ঘটনার কবলে পড়েছিলেন।

এ নিয়ে এক দিনের ব্যবধানে টেকনাফে ভেসে এলো দুটি অর্ধগলিত মৃতদেহ। গত বুধবার (১৪ জুন) টেকনাফের সাবরাং মুণ্ডার ডেইল নৌকার ঘাটসংলগ্ন সমুদ্রসৈকতে এক নারীর মরদেহ ভেসে আসে।

টেকনাফ মডেল থানার (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ওই মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি কীভাবে এলো তা জানার চেষ্টা চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১০

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১১

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১২

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৩

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৪

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৫

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৬

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৭

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৯

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

২০
X