কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনে ১৬ পাচারকারী আটক

কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে মোট ১৬ জন পাচারকারীকে আটক। ছবি : কালবেলা
কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে মোট ১৬ জন পাচারকারীকে আটক। ছবি : কালবেলা

কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে মোট ১৬ জন পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল সিমেন্ট ও ইউরিয়া সার জব্দ করা হয়।

সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার (০৪ জানুয়ারি) মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার বাঁকখালী মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি ফিশিং বোট থেকে আনুমানিক ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪৩০ বস্তা সিমেন্ট ও ১২ বস্তা ইউরিয়া সারসহ আটজন পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, রোববার রাত ১০টায় অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান সেন্টমার্টিন থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিম গভীর সমুদ্রে অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা সিমেন্টসহ আরও আটজন পাচারকারীকে আটক করে।

জব্দকৃত মালামাল, ফিশিং বোট ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X