বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৯:৩১ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুলকে কটূক্তি, ৫০০ কোটি টাকার মানহানির মামলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে মেহেদী হাসান নামে এক যুবকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ঠাকুরগাঁও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

বিবাদী মেহেদী হাসান রনির রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা বাজিতপুর গ্রামের আব্দুল বক্করের ছেলে।

দণ্ডবিধি ৫০০ ও ৫০১ ধারায় মামলা রুজু করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমেশ কুমার দাগা মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য রেখেছেন বলে জানিয়েছেন মামলার বাদী অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

জয়নাল আবেদীন আরও জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত এমন স্বজ্জন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করতে আওয়ামী সরকারের নীল নকশা ছাড়া আর কিছুই নয়।

প্রসঙ্গত, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা সহায়তা নিয়েছেন, সম্প্রতি এমন একটি ব্যাংক চেকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তবে ছড়িয়ে পড়া চেকটি ভুয়া বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X