জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দল নেতা মিষ্টি বাবুলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিষ্টি বাবুল। ছবি : সংগৃহীত
কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিষ্টি বাবুল। ছবি : সংগৃহীত

জামালপুরের মেলান্দহে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মিষ্টি বাবুল উপজেলার কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

জানা গেছে, কুলিয়া ইউনিয়নের স্থানীয় টনকি বাজারে সরকারি খাসজমিতে নির্মিত ৫৬টি দোকানের প্রকৃত মালিকদের কাছ থেকে চাঁদা দাবি করেন ওই নেতা। চাঁদা না দিলে দোকান মালিককে দখলে যেতে দেয়নি।

মঙ্গলবার (২৪ জুন) সকালে সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, মৃত নিরঞ্জন নামে একজনের ২০ বর্গমিটার জায়গার ১০ বর্গমিটার দখল করে নিয়েছেন অভিযুক্ত ওই নেতা। ভুক্তভোগী নিরঞ্জনের ছেলে সাগর কালবেলাকে জানান, ৫০ বছর ধরে খাজনা দিয়ে এই খাসজমিতে ব্যবসা করে আসছি। এ বছরও খাজনা পরিশোধ করেছি ২০ বর্গমিটার জমির কিন্তু ১০ বর্গমিটার আমাকে বুঝিয়ে দিয়ে বাকিটুকু সে দখল করেছে। এ ছাড়া বাজারের একাধিক ব্যবসায়ী একই ধরনের অভিযোগ করেন।

এদিকে বাজারের ছবি তুলতে গিলে কালবেলার প্রতিবেদকের ছবি তোলেন অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল। ছবি তোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি কে? আপনি এখানে কেন আসছেন? আমি আপনার ছবি তুলেছি তাতে কী হয়েছি? আমি আপনার ছবি তুলে নিয়েছি আপনি যা করার করেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান ঠান্ডা, তার ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, ভাতিজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিষ্টি বাবুল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা মিলে টনকী বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদাবাজি করছেন। সমন্বয়ের দায়িত্ব পালন করছেন অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মিষ্টি বাবুল।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মঞ্জু কালবেলাকে বলেন, দলের কেউ কোনো দখলবাজির সঙ্গে যুক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মেলান্দহ উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা তাসনীম জাহান কালবেলাকে জানান, তিনি এ বিষয়ে শুনেছেন। জমির প্রকৃত মালিকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X