মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘মন্ত্রী থাকাকালীন প্লটও নেইনি, জমিও দখল করিনি’ 

চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলছেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। ছবি : কালবেলা
চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলছেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। ছবি : কালবেলা

বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, আমি শিল্পমন্ত্রী থাকার সময় একটি প্লটও নেইনি, কোনো জমি দখল করে তা আবার বিক্রিও করিনি। অনেকেই এসব করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর নিয়ে তিনি বলেন, আমি যখন শিল্পমন্ত্রী ছিলাম ২০১০ সালে মিরসরাইয়ের উপকূলে গড়ে ওঠা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলাম। তিনি ৩০ হাজার একর জমিতে অর্থনৈতিক অঞ্চল করার জন্য উদ্যোগ নেন। এখন সেখানে বিভিন্ন শিল্প কারখানা হলেও মিরসরাইয়ের লোকের কর্মসংস্থান হচ্ছে না বলে শুনছি। অথচ এ বিষয়ে কোনো জনপ্রতিনিধি মুখ খুলছে না। আমি এমপি নির্বাচিত হলে অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থানের ক্ষেত্রে কোটা বরাদ্ধ রাখব। যাতে মিরসরাইবাসীর কর্মসংস্থান হয়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ সাম্যবাদী দল মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সাবেক শিল্পমন্ত্রী বলেন, আপনারা আগামী ৫ বছরেও ক্ষমতায় যেতে পারবেন না। এই মুহূর্তে জাতীয় ঐক্য দরকার। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে আসেন। জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবেন। অবৈধভাবে সংবিধানের বাইরে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, বিগত ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমি রাজনীতির কারণে নির্বাচন করি নাই। বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নির্বাচন করেছেন। এবার শুনছি তিনি প্রধান প্রধানমন্ত্রীকে বলেছেন তিনি নির্বাচন করবেন না। তার ছেলেকে প্রার্থী করাতে চাচ্ছেন। কিন্তু বর্তমানে মিরসরাইতে যারা প্রার্থী হতে চাচ্ছেন তাদের থেকে বয়োজিস্ট, প্রাজ্ঞ, অভিজ্ঞতার দিকে থেকে আমি এগিয়ে। আমারও বয়স হয়েছে। এবার না করলে এর পরেরবার আর সংসদ নির্বাচন করার মতো বয়স থাকবে না। তাই ১৪ দলীয় জোট থেকে আমি মিরসরাইতে এবার নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইব। মনোনয়ন পেলে মিরসরাইবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী। আমি শিল্পমন্ত্রী থাকা অবস্থায় মিরসরাইতে ব্যাপক উন্নয়ন করেছি।

বাংলাদেশ সাম্যবাদী দল উপজেলা শাখার আহ্বায়ক সালেহ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুলতান আহম্মেদ, সাইমুম হক, রনজিত বড়ুয়া, বিজয় বড়ুয়া, অ্যাডভোকেট দির্ঘতম বড়ুয়া, মুক্তার আহম্মেদ, নুরুল আলম, নাজিম উদ্দিনসহ সাম্যবাদী দলের নেতাকর্মীরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১১

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৩

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৪

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৫

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৬

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৭

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৮

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

১৯

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

২০
X