নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ড্রেন থেকে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশের ড্রেন থেকে জনি সরকার নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধারে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশের ড্রেন থেকে জনি সরকার নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধারে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশের ড্রেন থেকে জনি সরকার (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জনি সরকার সিলেট জেলার জামালগঞ্জ থানার বিষ্ণপুর গ্রামের করুনা সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ড্রেনের মধ্যে বস্তাবন্দি মরদেহের একটি পা দেখে সন্দেহ হলে স্থানীয় ফতুল্লা মডেল থানা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তা খুলে হাত-পা বাঁধা অবস্থায় ড্রেন থেকে জনি সরকারের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের বাবা করুনা সরকার ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর কাজ করেন। তিনি বলেন, স্ত্রী, দুই মেয়ে ও একমাত্র ছেলে জনিকে নিয়ে ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকায় দুলাল পুলিশের বাড়িতে ভাড়া থাকেন তিনি। সোমবার (১৬ জুন) ৯টা থেকে জনি নিখোঁজ ছিলেন। সকালে খবর পান ড্রেনে একটি বস্তাবন্দি মরদেহ পড়ে আছে। এরপর পুলিশ এসে বস্তা থেকে মরদেহ বের করলে জনিকে শনাক্ত করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, বস্তায় হাত-পা বাঁধা অবস্থায় ড্রেন থেকে জনি সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে হত্যার প্রকৃত কারণ পাওয়া যাবে। এ ঘটনায় যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X