নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৬:৩৫ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

১২ দিন ধরে খোঁজ নেই শাওনের, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

নিখোঁজ শাওন মিয়া। ছবি : কালবেলা
নিখোঁজ শাওন মিয়া। ছবি : কালবেলা

নরসিংদীর মাধবদী গরুর হাট এলাকা থেকে শাওন মিয়া (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। প্রতিদিনের ন্যায় গত ৬ জুন মাধবদী গরুর হাট এলাকায় ফুটপাতে কাপড় বিক্রি করতে গিয়ে সে আর বাড়ি ফেরেনি। তার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

নিখোঁজ শাওন নরসিংদী সদর উপজেলার বিরামপুর গ্রামের রেহাজ উদ্দিনের ছেলে। নিখোঁজের সময় তার পড়নে কালো শার্ট ও কালো টাউজার ছিল। তার সন্ধানে এরইমধ্যে পরিবার ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে এবং আশপাশের জেলাগুলোতে খোঁজ করছেন। এ ঘটনায় মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শাওনের মা লিপি আক্তার জানান, প্রতিদিনের মতো শাওন মাধবদী গরুর হাট এলাকায় ফুটপাতে কাপড় বিক্রি করতে বাসা থেকে বের হয়। পরে রাত গড়িয়ে এলেও সে আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করে তাকে আর পাওয়া যায়নি। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। শাওনের কিছু মানসিক সমস্যা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

যদি কেউ শাওনের সন্ধান পান বা কোনো তথ্য জেনে থাকেন, তাহলে ০১৭৯২-৬০২ ৮৩২ অথবা ০১৩০২-০৬৪৮৫৯ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছেন নিখোঁজ পরিবারের সদস্যরা।

এ বিষয়ে মাধবদী থানার পরিদর্শক (তদন্ত)গোবিন্দ সরকার জানান, ছেলেটির সন্ধানে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X