নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ থেকে অপহৃত কিশোরী নরসিংদী থেকে উদ্ধার

অপহরণের অভিযোগে গ্রেপ্তার মো. বাহাদুর ইসলাম। ছবি : কালবেলা
অপহরণের অভিযোগে গ্রেপ্তার মো. বাহাদুর ইসলাম। ছবি : কালবেলা

নরসিংদীর মনোহরদী থেকে তানজিনা আক্তার নিপা (১৩) নামে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় অপহরণের অভিযোগে মো. বাহাদুর ইসলাম (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের জানান র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা। গ্রেপ্তার অপহরণকারী বাহাদুর ইসলাম কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার লক্ষ্মীগঞ্জের মমরদিয়া গ্রামের লাল মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, গত ১৩ জুন সকাল ৭টার দিকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলাশগাঁও গ্রামের তানজিনা আক্তার নিপা নামে এক কিশোরীকে তার বাড়ির সামনে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়ক থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে অভিযুক্ত বাহাদুর ইসলাম ও তার সহযোগীরা।

ঘটনার পর পরিবার মামলা করলে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ জুন) রাত আড়াইটার দিকে মনোহরদী থানার হাতিরদিয়া বাজার সংলগ্ন হাজি নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয় এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব নরসিংদী ক্যাম্পের কমান্ডার জুয়েল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাতিরদিয়া বাজার এলাকার নুরুল ইসলামের বাড়ি থেকে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃতকে ও আসামিকে বিশ্বম্ভরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১০

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১১

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১২

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৩

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৪

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৫

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৬

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৭

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৮

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৯

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

২০
X