পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সমন্বয়কের ১০ লাখ টাকা ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরশুরাম উপজেলা সমন্বয়ক নাহিদ রাব্বি। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরশুরাম উপজেলা সমন্বয়ক নাহিদ রাব্বি। ছবি : কালবেলা

ফেনীর সিভিল সার্জন কার্যালয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় এক বেকার যুবকের কাছে ১০ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরশুরাম উপজেলা সমন্বয়ক নাহিদ রাব্বির বিরুদ্ধে। এমন একটি কল রেকর্ড বুধবার (১৮ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফাঁস হয়েছে।

নাহিদ রাব্বিকে গত ৫ আগস্টের পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সঙ্গে উপজেলা আইনশৃঙ্খলা সভাসহ সরকারি বিভিন্ন কর্মসূচিতে অতিথির আসনে বসতে দেখা যায়। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারাসহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে তাকে।

কল রেকর্ডিংয়ে বলতে শুনে যায়, লিখিত পরীক্ষার আগে বৃহস্পতিবারের (১৯ জুন) মধ্যে ৪ লাখ টাকা অগ্রিম দিতে হবে। বাকি টাকা পরীক্ষার পর দিতে হবে।

এ সময় হৃদয় নামে এক ব্যক্তি ২ লাখ টাকা কম দিতে চাইলে সমন্বয়ক রাব্বি বলেন, ১০ লাখ টাকা থেকে এক পয়সাও কম হবে না।

চাকরি নিশ্চিত হওয়ার পর টাকা পরিশোধ করবেন, হৃদয় এমন কথা বললে নাহিদ রাব্বি বলেন, বাংলাদেশে এসব চলে না। টাকা ছাড়া কিছুই হবে না। অগ্রিম টাকা দিলে চাকরি নিশ্চিত হবে। এরপর হৃদয় নামে ওই যুবক বাসায় গিয়ে তার আব্বুর সঙ্গে কথা বলে টাকা পরিশোধ করবেন বলে কথা দেন।

ফেনী সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার (২০ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা। ১১৫টি পদের জন্য ১২ হাজার আবেদন জমা পড়েছে। প্রতিটি পদের জন্য লড়াই করবেন ১০৮ জন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির উপজেলা সমন্বয়ক নাহিদ নাহিদ রাব্বি বুধবার সন্ধ্যায় এ বিষয়ে বলেন, ‘কে বা কারা আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছে। ২৪-এর গণঅভ্যুত্থানে এ দেশের সবার প্রচেষ্টায় নতুন বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করলেও কোনো এক অপশক্তি তা রুখে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘AI-এর সুবিধা নিয়ে ভয়েস আমার মতো মিলিয়ে বিভিন্ন ফেইক আইডি পেজে পোস্ট করে যাচ্ছে, তা দুঃখজনক। সবাই সচেতন থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ সবার হেদায়েত দান করুন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X