মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘লাখ টাকার লোভে ৩০-৪০ বছরের ক্যারিয়ার বিক্রি করবেন না’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা অধ্যাপক মামুন মাহমুদ। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা অধ্যাপক মামুন মাহমুদ। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে কোনো ফ্যাসিবাদ যেন বিএনপির সদস্য হতে না পারে। অনেক দোসর কাছে যারা ৫ আগস্টের পর বিএনপির ট্যাগ লাগিয়েছে। এদের মধ্যে অনেকেই এক লাখ টাকার বিনিময়ে সদস্য হতে চাইবে। স্পষ্ট ভাষায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, ‘লাখ টাকার লোভে পড়ে কেউ ৩০ বছর কিংবা ৪০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার বিক্রি করে দিয়েন না।’

বুধবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।

মামুন মাহমুদ আরও বলেন, এ সদস্য সংগ্রহ ফরমে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাক্ষর রয়েছে। তাই সব ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ করে বলব কোনো আ.লীগ, জাতীয় পার্টি কিংবা সুবিধাবাদীদের এ ফরম দেওয়া ও তাদের অন্তর্ভুক্ত করা যাবে না। তাহলে আমাদের নেত্রী যে ৬ বছর কারাভোগ করেছে তার সেই ত্যাগের সাথে বেইমানি করা হবে।

তিনি বলেন, আশা করি এমন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হবে না যারা আমাদের নেতাকর্মীদের ওপর জুলুম ও মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। এ পবিত্র দায়িত্ব আপনাদের দেওয়া হলো। তবে একটু জবাবদিহিতা তো অবশ্যই থাকতে হবে যদি এ ফরমে ফ্যাসিবাদের কোনো নাম থাকে তাহলে সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু, সহসভাপতি শাহজাহান মিয়া, রফিকুল ইসলাম, মুজাহিদ মল্লিক, তাজুল ইসলাম সরকার, সেলিম হক রুমি, আতাউর রহমান,সাদিকুর রহমান সেন্টু, কাউসার আহমেদ প্রমুখ।

আলোচনা শেষে উৎসবমূখর পরিবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট সদস্য সংগ্রহের বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X