ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নজরুল ইসলাম দুলাল

নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে ব্যস্ত আলহাজ নজরুল ইসলাম দুলাল।
নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে ব্যস্ত আলহাজ নজরুল ইসলাম দুলাল।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বিশ্বাস বিল্ডার্স ও দৈনিক কালবেলার ব্যবস্থাপনা পরিচালক এবং কৃষকলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলাল।

শুক্রবার (১৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ঝিনাইদহ-শৈলকূপা-১ আসন তার সংসদীয় এলাকায় গণসংযোগের সময় কৃষক, ব্যবসায়ী ও পথচারী সর্বসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

নির্বাচনকে সামনে রেখে নজরুল ইসলাম দুলাল শৈলকূপা পৌরসভা থেকে শুরু করে মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, উমেদপুর ইউনিয়ন, বিএলকে বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেন।

গণসংযোগের সময় নজরুল ইসলাম দুলাল বলেন, দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত শৈলকূপাকে নতুনভাবে সাজাতে আপনারা আমার পাশে থাকবেন বলে আশা করছি। বিগত বছরগুলোয় এখানে দায়িত্বরত জনপ্রতিনিধিরা উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। অথচ সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নযজ্ঞ চলছে।

তিনি আরও বলেন, শৈলকূপার উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাব। শেখ হাসিনা আমাকে সংসদ নির্বাচনে নৌকা প্রতীক দেবেন বলে আশা করছি। নৌকা প্রতীক পেলে আপনারা আমাকে সেই কাঙ্ক্ষিত উন্নয়ন করার সুযোগ দেবেন। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। অবশ্যই আপনাদের প্রতিদান ফিরিয়ে দেব। আমাদের অঙ্গীকার, নতুন রূপে শৈলকূপা গড়ার অঙ্গীকার।

এ সময় তার সঙ্গে ছিলেন শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান, থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পাতা, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি জুলফিকার ইসলাম টিপু, কাচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বাবলু জোয়ার্দারসহ শৈলকূপা থানার আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

গণসংযোগকালে নজরুল ইসলাম দুলাল উত্তর মির্জাপুর জামে মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান এবং পবিত্র জুমার নামাজ আদায় শেষে অত্র মসজিদে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১১

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১২

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৩

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৫

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৬

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১৭

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৮

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৯

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X