ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কাঁঠাল পাড়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

মানিকগঞ্জের ঘিওরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাতে সোভা বেগম (৩৩) নামের এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার নালী ইউনিয়নের নয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সোভা বেগম ওই গ্রামের সৌদিপ্রবাসী মো. সালাম মিয়ার স্ত্রী। অভিযুক্ত রাকিব (২৮) নালী গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে। ঘটনার পরপরই রাকিব পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূর স্বামী সালাম ও অভিযুক্ত রাকিব দুজনেই বিবাহিত। দুই ভাইয়ের আলাদা সংসার। পূর্ব থেকেই তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছে। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন। শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল ছিড়তে গেলে এ সময় রাকিব এসে ধরন্ত কাঁঠাল গাছ নিজের অংশ দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে ওই গৃহবধূর গলায় আঘাত করলে গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জমিসংক্রান্ত বিরোধীদের জেরে দেবরের ছুরিকাঘাতে ওই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত রাকিব পলাতক রয়েছে। আনইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১০

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১১

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১২

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৩

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৪

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৫

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৬

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৭

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৮

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৯

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

২০
X