মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

প্রয়োজনীয় কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা করছি : নৌপরিবহন উপদেষ্টা

মানিকগঞ্জের শিবালয়ে ফেরিঘাট পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি : কালবেলা
মানিকগঞ্জের শিবালয়ে ফেরিঘাট পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি : কালবেলা

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌপরিবহন সেক্টরে আধুনিকায়ন এটা একটা লং টাইম পরিকল্পনা। আমার হাতে যে কাজগুলো আছে সেখান থেকে প্রয়োজনীয় কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা করছি।

বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখনো আমরা নতুন প্রজেক্টগুলোও নিচ্ছি। তবে এসব প্রজেক্টের কাজগুলো আমার পক্ষে শেষ করে যাওয়া সম্ভব হবে না। বাংলাদেশে একটা প্রজেক্ট পাস হতে অনেক সময় লাগে। যত দ্রুতই আমি করি না কেন প্রজেক্ট পাস হওয়ার পরে মবিলাইজেশন, টাকা-পয়সাসহ অনেক কিছুই রয়েছে।

উপদেষ্টা আরও বলেন, ইতোমধ্যে আমরা ডিসিশন নিয়েছি শিমুলিয়াতে বন্দর করব। এখানে বন্দরের খুব প্রয়োজন আছে। ওখানে আগেরই একটা পরিকল্পনা ছিল। যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে সেজন্য লোকে ভাবছে আর কিছুর দরকার নেই। সত্যিকার অর্থে তো দরকার আছে। বন্দর বন্ধ আর সেতু-সেতু। ফেরির দরকার না থাকতে পারে কিন্তু ওই অঞ্চলের জন্য নৌবন্দর প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, আমাদের ভবিষ্যতে যে সি পোর্টগুলো হচ্ছে সেগুলোতে বে টার্মিনাল হবে। এখান থেকে যে পণ্য আসবে এবং যাবে ওটা ভলিউম বাড়বে। ভলিয়ম বাড়লে এখানকার ইন্টার্নাল কনটেইনারগুলো নিয়ে এসে আমাদের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করা যাবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এবং শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেনসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X