নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি : কালবেলা
বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি : কালবেলা

নাটোরের যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ জুন) বিকেল ৫টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক বাবু, যাত্রী ঢাকার বাসিন্দা শহিদুল ইসলাম ও সাগর। তবে এখনো পর্যন্ত একজনের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশার চালক রাজশাহী থেকে নাটোরের দিকে আসছিলেন। একই সময়ে সিরাজগঞ্জ থেকে রাব্বি নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে বিকেল পাঁচটার দিকে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অপর ৩ যাত্রীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে নিয়ে আসার পর একজনের মৃত্যু হয়। আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনও মারা যান।

এদিকে বাসের চালক এবং সহকারী পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাটোর ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, নিহতের সবারই পরিচয় এবং ঠিকানা শনাক্তের কাজ চলছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X