কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০২:২৯ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে সাবেক দুই মন্ত্রী

আদালতে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সালমান এফ রহমান। ছবি : কালবেলা
আদালতে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সালমান এফ রহমান। ছবি : কালবেলা

গাজীপুরে তিনটি হত্যা মামলায় সাবেক দুই মন্ত্রীসহ চারজনকে আদালতে হাজির করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার (২২ জুন) সকালে তাদের গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক ওমর হায়দারের আদালতে তোলা হয়।

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে প্রিজন ভ্যানে আদালতে হাজির করা হয়। আদালত তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গাজীপুর আদালতের পরিদর্শক আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছা থানায় হত্যা মামলায় চারজনকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ হাজির করা হয়। আদালতের বিচারক তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের প্রিজন ভ্যানে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১০

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১২

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৩

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১৫

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১৬

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৭

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৮

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৯

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

২০
X