নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল কিশোরের পা

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম নামে এক বাংলাদেশি কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (২২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার জামছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত আরাফাতুল ইসলাম (১৭) জামছড়ি এলাকার খুইল্যা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের ভেতরে সবজি সংগ্রহ করতে গিয়েছিল আরাফাতুল। এ সময় তিনি পা দিয়ে মাইনে চাপ দিলে তীব্র বিস্ফোরণে তার একটি বাম পা বিচ্ছিন্ন হয়। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীন জামছড়ি বিওপি এলাকার জিরো লাইনের প্রায় ২৫০ মিটার ভেতরে মিয়ানমার ভূখণ্ডে এ মাইন বিস্ফোরণ ঘটে।

আরও জানা গেছে, আহত আরাফাতুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী কালবেলাকে বলেন, ঘটনাটি শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X