চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৮:০০ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে এক দিনে করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু, শনাক্ত ১২

করোনা শনাক্তের চিত্র। পুরোনো ছবি
করোনা শনাক্তের চিত্র। পুরোনো ছবি

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে দুজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি মাসে চট্টগ্রামে করোনায় চতুর্থ মৃত্যুর ঘটনা ঘটল। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার (২২ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া দুজনের মধ্যে ১৪ বছর বয়সী মো. এরশাদ কিডনি জটিলতায় ভুগছিলেন। তার বাড়ি পটিয়ায়। অপরজন হলেন ইয়াছমিন আকতার (৪৫)। তিনি যক্ষ্মা রোগে ভুগছিলেন। তার বাড়ি কর্ণফুলীতে। শনিবার (২১ জুন) নগরীর জেনারেল হাসপাতালে তারা মারা যান।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুজনের মৃত্যু হয়। এরশাদের কিডনি সমস্যা ছিল। আর ইয়াছমিনের যক্ষ্মার পাশাপাশি হৃদ্‌রোগজনিত সমস্যা ছিল।

এদিকে ২৪ ঘণ্টার প্রতিবেদনে চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন করে আরও ১২ জন আক্রান্ত হয়েছেন। ২৫৩ জনের নমুনা পরীক্ষা করে শহরে ১১ জন এবং উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১১

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৪

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৬

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৭

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০
X