বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

নিহত জাহাঙ্গীর আলম জুয়েল। ছবি : সংগৃহীত
নিহত জাহাঙ্গীর আলম জুয়েল। ছবি : সংগৃহীত

বগুড়ার গাবতলীতে বিলের ভাগবাটোয়ারা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের মারধরে স্থানীয় এক বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।

রোববার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম জুয়েল (৫০) বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া সরকারপাড়ার মনছের সরকারে ছেলে। তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গ্রামের একটি বিলের মালিকানা নিয়ে একই এলাকার মোফাজ্জল হোসেন সরকারের ছেলে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ও অন্যদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার সকালে দুপক্ষের মধ্যে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মারামারি হয়। এতে জুয়েল ও প্রতিপক্ষের রেজাউল করিম, তার ভাই তালহা ও বোন ফেন্সি আহত হন। আহতরা বগুড়া শজিমেক হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেন।

স্বজনরা দাবি করেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জুয়েলকে ইট দিয়ে আঘাত করা হয় এবং হাঁটুতে ইটের আঘাতে তিনি আহত হন। আহতরা জুয়েলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে প্রতিপক্ষ মহিষাবান ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমের স্ত্রী সোনিয়া জানান, জুয়েল পক্ষকে কেউ মারধর করেনি। জুয়েল হৃদরোগী ছিলেন। কয়েক দিন আগে স্ট্রোক করেছিলেন। হৃদ্‌রোগে তার মৃত্যু হয়েছে। বরং জুয়েল পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে তাদের ওপর হামলা করেছেন। এতে তার স্বামী, দেবর ও ননদ আহত হয়েছেন। তাদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিএনপি নেতার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X