শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শাজাহানপুর বিএনপি কার্যালয়ে আ.লীগের শুভেচ্ছা পোস্টার!

শাজাহানপুর উপজেলা বিএনপির কার্যালয়ের (মাঝিড়া) দেয়ালসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো হয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার। ছবি : সংগৃহীত
শাজাহানপুর উপজেলা বিএনপির কার্যালয়ের (মাঝিড়া) দেয়ালসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো হয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার। ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির কার্যালয়ের (মাঝিড়া) দেয়ালসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো হয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার। এতে বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

সোমবার (২৩ জুন) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে শুরু হয় চাঞ্চল্য। বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিষয়টি পৌঁছাতেই তৈরি হয় তীব্র উত্তেজনা।

বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, রাতের আঁধারে পরিকল্পিতভাবে স্থানীয় আওয়ামী লীগের কিছু কর্মী এ কাজ করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক সোহরাব হোসেন সান্নু বলেন, পোস্টার লাগানোতে কোনো প্রতিহিংসার বিষয় নেই।

উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আলী ইমাম ইনোকি বলেন, আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। বিএনপির প্রতি শুভেচ্ছা জানাতেই তাদের কার্যালয়ে পোস্টার লাগানো হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন বলেন, একটি নিষিদ্ধ ঘোষিত দলের কার্যক্রম চালানোর কোনো অধিকার নেই। আওয়ামী লীগের পোস্টার লাগিয়ে আমাদের উসকানি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানাই।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে তাদের মতে ঘটনাটি ঘটে যাওয়ার পর পোস্টারগুলো সরিয়ে ফেলা হয়েছে, তাই কোনো পোস্টার তারা পাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১১

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১২

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৩

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৪

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৫

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৬

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৭

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৮

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

২০
X