সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে বিএনপি অফিসে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা, গ্রেপ্তার ৩

জামালপুরের সরিষাবাড়ীতে ওয়ার্ড বিএনপি অফিসে সালিশি বৈঠকের নামে কিশোরী ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
জামালপুরের সরিষাবাড়ীতে ওয়ার্ড বিএনপি অফিসে সালিশি বৈঠকের নামে কিশোরী ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে ওয়ার্ড বিএনপি অফিসে সালিশি বৈঠকের নামে কিশোরী ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন থানার ওসি মো. রাশেদুল ইসলাম রাশেদ।

মামলার এজাহারে বলা হয়, ধর্ষণের শিকার কিশোরীর (১২) বাড়ি সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কুমারপাড়া গ্রামে। পড়াশোনা বাদ দিয়ে সে বাড়িতেই থাকত। গত ১৪ জুন দুপুর ২টার দিকে প্রতিবেশী শাহিন (৩৫) ফুঁসলিয়ে ও ভয় দেখিয়ে তাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর শাহিন একইভাবে আরও চার দিন বিভিন্ন সময়ে ওই কিশোরীকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে।

এরপর ১৭ জুন বিকেল ৩টার দিকে আরেক প্রতিবেশী পারভেজ (৪০) বিষয়টি জানতে পেরে কিশোরীকে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শাহিনের বাড়িতে ধর্ষণের শিকার হওয়ার ঘটনা সবাইকে বলে দেওয়ার ভয় দেখিয়ে পারভেজও তাকে ধর্ষণ করে। এরপর প্রতিবেশী লাভলু (৩২) বিষয়টি জানতে পারে।

পরে গত ১৯ জুন দুপুর ১টার দিকে লাভলু বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই কিশোরী চিৎকার শুরু করলে লাভলু পালিয়ে যায়।

এসব ঘটনা জানাজানি হলে, গত রোববার রাত ৮টার দিকে আওনা ইউনিয়নের কুমারপাড়া (করিম দহ) মোড় এলাকায় স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সাবেক ইউপি সদস্য লিটন তালুকদারের (৫৫) নেতৃত্বে কথিত সালিশ বৈঠক বসে। এ সময় গ্রেপ্তারকৃত আসামি মো. লিটন তালুকদার, মো. সেলিম (২৩) এবং মো. কবির মিয়াসহ (২৮) অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন মিলে বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে ধর্ষণকারীদের সহযোগী হিসেবে কাজ করে।

তারা আপস মীমাংসার কথা বলে ফরিদা বেগম ও তার মেয়েকে বিভিন্ন ভয়ভীতি দেখায় ও হুমকি দেয়। ফরিদা বেগম নিরুপায় হয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়।

এ সময় লিটন অনুসারীদের সঙ্গে পুলিশ সদস্যদের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে লিটন তালুকদার, সেলিম এবং কবির মিয়াকে আটক করে। এ সময় ধর্ষকরা পালিয়ে যায়। পরে আটক আসামিদের নিয়ে পলাতক শাহিন, পারভেজ ও লাভলুসহ অন্যদের আটকের চেষ্টা করা হলেও তাদের গ্রেপ্তার করা যায়নি।

সরিষাবাড়ী থানার ওসি মো. রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X