বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নড়াইলে ছাত্রলীগের হামলায় বিএনপির ১২ নেতাকর্মী আহত

লোহাগড়ায় বিএনপি-ছাত্রলীগ হামলা পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ছবি : কালবেলা
লোহাগড়ায় বিএনপি-ছাত্রলীগ হামলা পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়ায় উপজেলা ছাত্রলীগের অতর্কিত হামলায় বিএনপির ১২ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালির প্রস্তুতিকালীন সময়ে এ হামলার ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেছেন, বিএনপি নেতাকর্মীদের ওপর লোহাগড়া উপজেলা ছাত্রলীগের অতর্কিত হামলায় ১০ থেকে ১২ জন নেতাকর্মী মারাত্মক আহত হয়েছে।

আহতরা হলেন আকিদুল ইসলাম দুলু, ওহিদুজ্জামান ওহিদ, ইমন, শাহীন, শুকুর মোল্যা, ইয়ানুর, রোমেল কাজী, হিরক মণ্ডল, লায়ন, মাহফুজুর, জিহাদ ও মুসা মোল্লা। আহত রোগীদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নড়াইল সদর হাসপাতালে, ফরিদপুর মেডিকেল হাসপাতালে ও গুরুতর আহত দুজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসময় হামলাকারীরা উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী সুলতানুজ্জামান সেলিম ও উপজেলা যুবদলের সদস্যসচিব আহাদুজ্জামান বাটুর বাড়ি ও তার মোটরসাইকেল ভাঙচুর করে বলেও অভিযোগ করা হয়।

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মারুফ হোসাইন বলেন, বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। এমন খবর পেয়ে আমরা একটি বিক্ষোভ মিছিল করলে একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি হই, তখন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরপর আমরা ছাত্রলীগের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করি। তারপর কী হয়েছে, এ বিষয়ে আমার জানা নাই।

লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দীন সাংবাদিকদের বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও পরিস্থিতি এখন শান্ত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X