রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রামেক হাসপাতালে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পেয়েছে দুদক

রামেক হাসপাতাল ও দুদক গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
রামেক হাসপাতাল ও দুদক গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ওয়ার্ডে রোগী নিতে এবং অ্যাম্বুলেন্স সেবায় সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পেয়েছে দুদক।

বুধবার (২৫ জুন) দুপুরে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে দলের অন্যরা হলেন- দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক, ইসমাইল হোসেন ও উপ-সহকারী পরিচালক মাহবুবুর রহমান।

অভিযান শেষে আমির হোসেন জানান, হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে যেসব আউটসোর্সিং কর্মী আছেন তারা অনেকেই জরুরি বিভাগ থেকে ট্রলিতে করে রোগী বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যান। সে সময় তারা রোগীর স্বজনদের নিকট থেকে ২০০ থেকে কোনো কোনো সময় ৫০০ টাকা পর্যন্ত আদায় করে। এটা অন্যায়। অন্যদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেটের মাধ্যমে রোগী ও মৃতদের স্বজনদের নিকট থেকে এক হাজার বাড়তি টাকা ইনকাম করেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে আমরা কমিশনে লিখিত প্রতিবেদন পাঠাব।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, ‘আউটসোর্সিং কর্মীরা মাসে ৪ হাজার টাকা পান। রোগীর স্বজনরা খুশি হয়ে দিলে টাকা নেন। এটা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাজশাহীতে পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

১০

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

১১

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

১২

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১৩

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১৫

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৬

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৭

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৮

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৯

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

২০
X