খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আ. লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আরিফুল ইসলাম। ছবি : কালবেলা
গ্রেপ্তার আরিফুল ইসলাম। ছবি : কালবেলা

দিনাজপুরের খানসামায় এক দশকেরও বেশি সময় আগে সংঘটিত একটি রাজনৈতিক সহিংসতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামায়াত নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে করা মামলার আসামি হিসেবে তাকে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিফুল ইসলাম উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর গ্রামের আবদুল আলীমের ছেলে। সে খামারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

খানসামা থানা সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে আটক করে থানায় আনা হয়। পরে খানসামা থানার মামলা নং ৪/২৫-এর এজাহারভুক্ত আসামি হিসেবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর পুলিশি প্রহরায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ জানুয়ারি রাতে তৎকালীন আওয়ামী লীগ নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে এক জামায়াত নেতার বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করা হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করানো হয় এবং পরে তাকে থানায় নিয়ে গিয়ে নির্যাতন ও একাধিক মিথ্যা মামলায় জড়ানো হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় আরও অন্তত ছয় জামায়াত নেতাকর্মীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ রয়েছে। মামলাটিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নসহ মোট ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে।

খানসামা থানার ওসি আব্দুল বাছেত সরদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘ডেভিল হান্ট অপারেশন ফেজ-২’ চলমান। এ অভিযানের আওতায় নিয়মিতভাবে মামলার আসামি ও সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X