ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শীত ও কুয়াশায় নষ্ট হচ্ছে বীজতলা, চারা সংকটের শঙ্কা

দিনাজপুরের ফুলবাড়ীতে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় ক্ষতির মুখে পড়েছে বোরো বীজতলা। ছবি : কালবেলা
দিনাজপুরের ফুলবাড়ীতে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় ক্ষতির মুখে পড়েছে বোরো বীজতলা। ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ীতে চলমান শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় শীতকালীন বিভিন্ন ফসল ভালো হলেও ক্ষতির মুখে পড়েছে বোরো বীজতলা। তীব্র শীত ও কুয়াশার কারণে সৃষ্ট কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে পচে নষ্ট হচ্ছে নাবি বীজতলার চারা। এতে উপজেলায় বোরো আবাদে চারা সংকটের আশঙ্কা করছেন চাষিরা। এতে ফুলবাড়ীতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নাও হতে পারে।

ফুলবাড়ীতে চলতি মৌসুমে ১৪ হাজার ১৮৬ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। এ লক্ষ্যে ৬৮৬ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। যেসব চাষি আগাম বীজতলা তৈরি করেছেন, তাদের বীজতলা নষ্ট হয়নি। তবে তীব্র শীতের কারণে উপজেলায় অন্যান্য ফসল গম, সরিষা, ভুট্টা ও সবজির চাষ খুব ভালো হয়েছে।

জানা গেছে, বীজতলা তৈরির জন্য প্রতি কাঠা জমি লিজ নিতে খরচ হয়েছে ১ হাজার টাকা। বীজ কিনতে হয়েছে ৮০০ টাকার। এ ছাড়া সার, সেচ, কৃষিশ্রমিকের মজুরি খরচ মিলে আরও হাজার টাকা ব্যয় হয়েছে। কৃষকদের ভাষ্য, প্রতি কাঠা বীজতলার চারা দিয়ে চার বিঘা জমিতে ধান রোপণ করা সম্ভব। কিন্তু বর্তমানে বীজতলার যে অবস্থা, তাতে এক বিঘা এবং সর্বোচ্চ আড়াই বিঘা ধান রোপণ করা সম্ভব হবে। চাষিরা বলছেন, জ্বালানি তেল ও সারের দাম বেড়ে যাওয়ায় বোরো চাষের খরচ অনেক বেড়ে গেছে।

উপজেলা কৃষি বিভাগ বলছে, শৈত্যপ্রবাহ শেষে কিছুটা উষ্ণ আবহাওয়া শুরু হলে চারার খুব একটা ক্ষতি হবে না। তবে বাস্তব চিত্র ভিন্ন। উপজেলার পৌর এলাকার বারোকোনা, আলাদিপুর ইউনিয়নের রাঙামাটি, শিবনগর ইউনিয়নের পাঠকপাড়া, বুজবুক শিবনগর, পলি শিবনগর, আমডুঙ্গিসহ উপজেলার বিভিন্ন মাঠের বীজতলা ঘুরে দেখা গেছে, বীজতলার চারা নষ্ট হয়ে গেছে। যেগুলো এখনও বেঁচে আছে, সেগুলো বাঁচাতে ছত্রাকনাশক স্প্রেসহ বিভিন্নভাবে পরিচর্যা করছেন কৃষক।

বীজতলা নষ্ট হওয়ায় ধানের চারার দামও বেড়েছে। গত বছর প্রতি কাঠা জমির বীজতলার চারার দাম ছিল তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। এ বছর একই পরিমাণ জমির চারা চার থেকে সাড়ে চার হাজার টাকা হাঁকা হচ্ছে। ফলে এতে চাষিদের বোরো উৎপাদন খরচ আরও বেড়ে যাবে।

পৌর এলাকার পূর্ব কাঁটাবাড়ী গ্রামের বোরোচাষি হিরেন্দ্রনাথ বর্মন জানান, তিনি ৬ বিঘা জমিতে ধান লাগানোর জন্য বীজতলা দিয়েছিলেন। তবে ঠান্ডা ও কুয়াশার কারণে বীজতলার ১৫ থেকে ২০ ভাগ চারা পচে গেছে।

একই গ্রামের বর্গাচাষি আমিনুল ইসলাম জানান, এবার ঘন কুয়াশায় ধানের চারা নষ্ট হয়ে গেছে। আশপাশের সব কৃষকের একই অবস্থা। ধানের চারা যিনি কিনে লাগাবেন, সেটা নিয়েও দুশ্চিন্তায় আছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন কালবেলাকে বলেন, কুয়াশাজনিত ক্ষতি কমাতে বীজতলায় পলিথিনের ছাউনি দেওয়াসহ প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করতে বলা হচ্ছে। প্রয়োজনে ছত্রাকনাশক ব্যবহারেরও পরামর্শ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রতিটি ইউনিয়নে কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১০

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১১

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১২

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৫

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৭

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৮

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৯

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

২০
X