গাজীপুর সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে সর্বোচ্চ ছাড় দেবে জামায়াত’

গাজীপুরে জামায়াতের ওয়ার্ড সম্মেলনে বক্তব্য দেন রফিকুল ইসলাম খান। ছবি : কালবেলা
গাজীপুরে জামায়াতের ওয়ার্ড সম্মেলনে বক্তব্য দেন রফিকুল ইসলাম খান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের ইসলামী দল, ইসলামী ব্যক্তি, আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ইসলাম পছন্দ করে এমন সব মানুষ ঐক্যবদ্ধ হওয়ার পথে। এই ঐক্যের জন্য জামায়াত সর্বোচ্চ ছাড় দেবে ইনশাআল্লাহ। এবার সেই ঐক্য হবেই। সব ইসলামী দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে এবার ইসলামী দলগুলোর ভোটের বাক্স হবে একটি।

শুক্রবার (২৭ জুন) সকালে গাজীপুর জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, স্বৈরাচারী কায়দায় একটি দল ক্ষমতায় আসতে চায়। যেনতেন নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আসার নীলনকশা বাংলাদেশের ১৮ কোটি মানুষ বাস্তবায়ন হতে দেবে না।

তিনি বলেন, আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় নির্বাচন এরপর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। গত ৫৪ বছরে কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হয়নি। এ জন্য আমরা বলেছি, কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে।

আমরা সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুত গণহত্যার বিচারকাজ শেষ করতে হবে। ফ্যাসিবাদের দোসর যারা সরকারের ভেতরে-বাইরে থেকে সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকেও চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের জেলা আমির ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খাইরুল হাসানসহ নেতারা বক্তব্য দেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X