রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আবাসিক হোটেল থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতাকে আটক করে স্থানীয়রা। ছবি : কালবেলা
রাজশাহীতে আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতাকে আটক করে স্থানীয়রা। ছবি : কালবেলা

রাজশাহীতে আবাসিক হোটেল থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নেতার নাম মাইনুল ইসলাম স্বপন (৫৫)। তিনি তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে নগরীর সাহেববাজার এলাকার ‘মুন’ আবাসিক হোটেল থেকে তাকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইনুল হোটেলটির একটি কক্ষে অবস্থান করছিলেন। খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হোটেলেটি ঘিরে ফেলেন। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, মহানগর বিএনপির একজন শীর্ষ নেতাকে হোটেলে প্রবেশে প্রথমে বাধা দেন। ফলে দুই ঘণ্টারও বেশি সময় তারা বাইরে অপেক্ষা করেন। পরে পুলিশের উপস্থিতিতে নেতাকর্মীরা হোটেলে প্রবেশের সুযোগ পান। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়।

নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় (বোয়ালিয়া) কোনো মামলা ছিল না। তবে তাকে ছাত্র-আন্দোলনে হামলার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X