দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মাদককারবারিদের হাতে যুবক খুন, গ্রেপ্তার ১

বিজিবির হাতে মাদকসহ প্রধান আসামি সোহেল হোসেন গ্রেপ্তার। ছবি : কালবেলা
বিজিবির হাতে মাদকসহ প্রধান আসামি সোহেল হোসেন গ্রেপ্তার। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদককারবারকে কেন্দ্র করে মহন আলী নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি গ্রামের ঠোঁটারপাড়া মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মহন আলী জামালপুর গ্রামের মৃত মদন আলীর ছেলে। গ্রেপ্তার আসামি সোহেল হোসেন ঠোঁটারপাড়া গ্রামের মিল্টনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পর স্থানীয়দের সহায়তায় বিজিবির একটি টহল দল মহন ও হৃদয়কে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মহন আলী মারা যান।

পরে রাতেই বিজিবি-৪৭ ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে ঠোঁটারপাড়া এলাকা থেকে অভিযুক্ত সোহেল হোসেনকে গ্রেপ্তার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সোহেলের কাছ থেকে ৭৫ বোতল ফেনসিডিল ও ১৭ বোতল এলএসডি উদ্ধার করা হয়েছে। আহত হৃদয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেলকে হামলাকারীদের একজন হিসেবে শনাক্ত করা হয়। পরে গ্রেপ্তার করে সোহেলকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়।

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, নিহত মহনের চাচা কদম আলী পাঁচজনের নাম উল্লেখ এবং আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেছেন। হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিজিবির হাতে আটক আসামিকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১০

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১১

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১২

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৩

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৪

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৫

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৬

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৭

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৮

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৯

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

২০
X