আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আশাশুনিতে গ্রিল কেটে লাইসেন্সকৃত বন্দুক চুরি

সাতক্ষীরার বালিয়াপুর গ্রামের আফসার উদ্দিন মোল্লার বাড়িতে চুরি। ছবি : কালবেলা
সাতক্ষীরার বালিয়াপুর গ্রামের আফসার উদ্দিন মোল্লার বাড়িতে চুরি। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামের আফসার উদ্দিন মোল্লার বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।

বাড়িতে কেউ না থাকার সুযোগে শনিবার (২৮ জুন) ভোর রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে।‌‌ চোরেরা বাড়ির বারান্দার গ্রিল ও ঘরের দরজার তালার হ্যাজবোল্ট কেটে ভেতরে ঢুকে বাড়ির মালিকের লাইসেন্সকৃত একনালা বন্দুক, বিশ রাউন্ড কার্তুজ ও নগদ ৯০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। আফসার উদ্দিন মোল্লার ছেলে কলেজ শিক্ষক তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তৌহিদুর রহমান আরও জানান, আমার ছোট ভাই ওহিদুর রহমানের মেয়ে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ফাইমা খাতুন সম্প্রতি ক্যানসারে আক্রান্ত হয়েছে। তার চিকিৎসার জন্য আমরা সবাই বাড়ির বাইরে ছিলাম। এই সুযোগে শনিবার ভোররাতের কোনো এক সময় চোরেরা বাড়ির বারান্দার গ্রিল ও ঘরের দরজার হ্যাজবোল্ট কেটে ভেতরে ঢোকে। চোরেরা ঘরের আলমারিতে রক্ষিত আমার বাবার লাইসেন্সকৃত একনালা বন্দুক, বিশ রাউন্ড কার্তুজ ও নগদ ৯০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এ ঘটনায় নিজে বাদী হয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দিয়েছি।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X