বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের পরিচয়ে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বগুড়ার শিবগঞ্জে নবম শ্রেণির ছাত্রীকে প্রেম নিবেদন ও কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণের চেষ্টা চালিয়েছে ছাত্রদল নামধারী কতিপয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। অপহরণ চেষ্টার প্রতিবাদ করায় গৃহশিক্ষক শাকিরুল ইসলামকে বেধড়ক পিটিয়ে আহত করেছে তারা।

শনিবার (২৮ জুন) সকালে শিবগঞ্জ পৌর এলাকার বরকতিয়া ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার বিকেলে রাকিব, অপূর্ব, মেহেদীসহ ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর মা।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রীকে বেশ কিছুদিন ধরে একই এলাকার বখাটে কিশোর গ্যাংয়ের সদস্য রাকিব উত্ত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিত। স্কুলছাত্রী তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে নানাভাবে হেনস্তা করতে থাকে।

এর জের ধরে শনিবার সকালে সে প্রাইভেট পড়তে যাওয়ার পথে শিবগঞ্জ বরকতিয়া ইদগাহ মাঠের সামনে থেকে রাকিব ও তার সহযোগীরা মিলে তাকে একা পেয়ে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণের চেষ্টা চালায়। এই সময় প্রাইভেট শিক্ষক বাধা দিলে তাকে হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করে এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রাকিব ও তার সহযোগীরা পালিয়ে যায়। স্থানীয়রা প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী ছাত্রীর জেঠা বলেন, এর আগেও শুক্রবার রিপনসহ তার সহযোগীরা বাড়ি থেকে রিয়াকে অপহরণের চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। পরে অভিভাবকরা এসে এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না এমন আশ্বাস দিয়ে তাদের নিয়ে যায়।

ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা নিজেদের ছাত্রদলের সদস্য পরিচয় দিয়ে আমাদের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে ভয়ভীতি দেখায়।

শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন বলেন, যাদের নামে অভিযোগ উঠেছে তারা কেউ ছাত্রদলের সঙ্গে জড়িত নয়। তারা কোনো দিন ছাত্রদল করেনি। বরং তারা আগে ছাত্রলীগ ও জাতীয় পার্টির রাজনীতি করত।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X