খুলনা ব্যুরো
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

প্রেস সচিব অবরুদ্ধ ছিলেন না, তিনি খুলনার অতিথি : আন্দোলনকারী

খুলনা জেলা বৈছাআ’র সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি। ছবি : সংগৃহীত
খুলনা জেলা বৈছাআ’র সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি। ছবি : সংগৃহীত

খুলনা প্রেস ক্লাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম অবরুদ্ধ বলে তথ্য ছড়ালেও পরে জানা গেছে, সেখানে তিনি আন্দোলনকারীদের সঙ্গে ঘণ্টাব্যাপী কথা বলেছেন। তিনি অবরুদ্ধ ছিলেন না।

শনিবার (২৮ জুন) রাতে আন্দোলনকারীরাই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, প্রেস সচিবকে অবরুদ্ধ নয়; খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলীর পদত্যাগ দাবির বিষয়টি তাকে অবহিত করতে প্রেস ক্লাব ভবনের সামনের সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

শনিবার (২৮ জুন) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আমরা অবরুদ্ধ করিনি। তিনি তো আমাদের খুলনার অতিথি। আমরা কেএমপির কমিশনারের পদত্যাগের দাবির বিষয়টি তাকে অবহিত করতে গিয়েছিলাম।’

তিনি আরও বলেন, এই দাবিতে গত চারদিন ধরে আন্দোলন করছি আমরা। তাছাড়া খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এসব বিষয় আমরা প্রেস সচিবকে জানাতে গিয়েছিলাম। আমরা চেয়েছি খুলনার বর্তমান পরিস্থিতি যেন প্রধান উপদেষ্টাকে জানান প্রেস সচিব।

সাজিদুল ইসলাম বাপ্পি আরও বলেন, আমরা আইজিপি ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সমাধান চেয়েছিলাম কিন্তু তারা কিছুই করেননি। আমরা শুধু প্রেস সচিবের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি বার্তা দিতে চাই, এ অযোগ্য পুলিশ কমিশনার খুলনায় থাকতে পারবে না।

বৈষম্যবিরোধী আন্দোলনের খুলনা মহানগরের সদস্যসচিব জহুরুল তানভীর বলেন, প্রেস সচিবের কাছে শুধু আমরা একটি মেসেজ পৌঁছে দিতে চাই, মেসেজটি উনি প্রধান উপদেষ্টাকে দেবেন। গত চারদিন ধরে আমরা কেএমপি কমিশনারের অপসারণের দাবিতে আন্দোলন করছি।

শনিবার সন্ধ্যা ৭টায় খুলনা প্রেস ক্লাবে বিএনপি, বৈছাআ ও এনসিপির নেতাকর্মীদের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন প্রেস সচিব শফিকুল আলম। প্রায় এক ঘণ্টার বৈঠক শে‌ষে পু‌লিশ ক‌মিশনারের পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবগত করবেন বলেন আশ্বাস দেন তিনি।

এর আগে বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে স্থানীয় লোকজন উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাসকে আটকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করলেও পুলিশ তাকে ছেড়ে দেয়। এসআই সুকান্তর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা, বিএনপির খুলনা মহানগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ দুটি মামলা রয়েছে। এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে কেএমপি কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে ছাত্র-জনতা। পরে পুলিশ সুকান্তকে গ্রেপ্তার করলেও কমিশনারের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

১০

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

১১

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

১২

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

১৩

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১৪

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১৫

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১৬

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১৭

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৮

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৯

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

২০
X