ইসলামপুর (জামালপুর)প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ঘুম থেকে তুলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ইসলামপুর থানা। ছবি : কালবেলা
ইসলামপুর থানা। ছবি : কালবেলা

জামালপুরের ইসলামপুর উপজেলায় আব্দুর রহিম নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় রহিমের স্ত্রীসহ পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয়।

শনিবার (২৮ জুন) রাত দেড়টার দিকে উপজেলার পশ্চিম চর জিগাতলা গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম কুলকান্দী ইউনিয়নের জিগাতলা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই গ্রামের মৃত তৈয়ব খন্দকারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত দেড়টার দিকে রহিমকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে ঘুম ডেকে তোলে দুর্বৃত্তরা। বাইরে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ অবস্থায় রহিমের চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে রক্ষা করতে এলে তাদেরও জখম করা হয়। এরপর আব্দুর রহিমকে নৃশংসভাবে কুপিয়ে বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন তিনি।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, আব্দুর রহিম কুলকান্দী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তার নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।

ইসলামপুর থানার ওসি আ স ম আতিকুল ইসলাম কালবেলাকে বলেন, দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১০

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১১

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১২

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৩

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৪

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৫

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৬

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৭

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৮

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৯

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

২০
X