পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৫:৩১ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার আসামি বিএনপি নেতা

স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম কিনা। ছবি : সংগৃহীত
স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম কিনা। ছবি : সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম কিনাকে হত্যার ঘটনায় পৌর বিএনপি নেতাকে হুকুমের আসামি করা হয়েছে। নিহতের ভাই মো. রেজুয়ান হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন।

রেজাউল করিম (৪০) স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও অভিযুক্ত মো. জিয়াউল ফেরদৌস রাইট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক।

মামলার অন্য আসামিরা হলেন- পাঁচবিবি উপজেলার পশ্চিম বীরনগর (পুটারবিল) এলাকার মো. কামালের ছেলে আরিফুল ইসলাম (২১) ও মৃত নাছের প্রামাণিকের ছেলে হাফিজার রহমান (৬০)।

রোববার (২৯ জুন) পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২৫ জুন সকাল ৯টার দিকে রেজাউল করিম দানেজপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মোটরসাইকেলে অবস্থান করছিলেন। তখন হাফিজার রহমান তার মোটরসাইকেল লাথি মেরে ফেলে দেন। এ সময় আরিফুল গাছের ডাল দিয়ে তার মাথার পেছনে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও পরবর্তীতে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালের দিকে মৃত্যুবরণ করেন তিনি।

মামলার বাদী নিহতের বড়ভাই রেজুয়ান মণ্ডল বলেন, প্রকাশ্যে যারা আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একইসঙ্গে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

অন্যদিকে এ মামলায় পৌর বিএনপির নেতাকে আসামি করায় ক্ষোভ প্রকাশ করে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার ঘটনায় আমি যেটুকু জানতে পেরেছি সেটি তার ব্যক্তিগত দ্বন্দ্ব। প্রথমে একটি ঘটনাকে কেন্দ্র করে কিনা আরিফুল নামের ওই ছেলেকে মারধর করে। পরে ওই ছেলে কিনাকে মারধর করলে সে মারা যায়।

তিনি বলেন, আমার মনে হয় এ ঘটনায় জিয়াউলকে আমার রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্র করে এ মামলায় আসামি করেছে। মামলা থেকে তার নাম প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপজেলা বিএনপির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তেরও দাবি জানাচ্ছি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১০

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১২

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৩

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৬

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৭

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৮

রামিসা হত্যা : আসামিদের ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৯

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

২০
X