চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে করোনায় এক মাসে ৭ জনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে সালেহা বেগম নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক মাসে চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে সাতজনের।

শনিবার (২৮ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার সবশেষ প্রতিবেদনে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সালেহা বেগম মিরসরাই উপজেলার বাসিন্দা। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে জেনারেল হাসপাতালের কোভিড-১৯ বিভাগে ভর্তি করা হয়েছিল। করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকেই তিনি হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চারজন নগরের এবং দুজন উপজেলার বাসিন্দা। নগরের শেভরন ডায়াগনস্টিক সেন্টারে চারজন এবং এভারকেয়ার হাসপাতালে দুজনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে চলতি মাসে মোট করোনা শনাক্ত হয়েছে ১৩০ জনের। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬৬ জন পুরুষ, ৬৩ জন নারী ও এক শিশু।

উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এ মাসে মৃত্যু হয়েছে ৭ জনের। মোট করোনা শনাক্ত হয়েছে ১৩০ জনের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১০

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১১

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১২

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৮

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৯

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

২০
X