কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় কাফনের কাপড় জড়িয়ে বিএনপির কার্যালয় ঘেরাও

কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ছবি : কালবেলা 
কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ছবি : কালবেলা 

কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কারচুপির অভিযোগে নির্বাচন বাতিল এবং জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের পদত্যাগের দাবিতে দলটির কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন একাংশের নেতাকর্মীরা। এ সময় কাফনের কাপড় জড়িয়ে ও বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে শত শত নেতাকর্মী কার্যালয়ের সামনে অবস্থান নেন।

মঙ্গলবার (০১ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের স্টেশন রোডে জেলা বিএনপির প্রধান কার্যালয় ঘেরাও করে ৩ ঘণ্টা যাবত এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় নেতাকর্মীরা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কারচুপির নির্বাচন বাতিলসহ জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব জাকির হোসেন সরকারের পদত্যাগের দাবি জানান। ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে হরতালসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সভাপতি পদপ্রার্থী কাজল মাজমাদার বলেন, ২৭ জুন যে নির্বাচন হয়েছে প্রহসনের নির্বাচন। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। এ সময় হরতালের মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি জেলা বিএনপিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেঁধে দেন। এর মধ্যে বিষয়টি সুরাহা না হলে সামনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, ১৭ বছর আন্দোলন করেছি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তা কি আমরা ফিরে পেয়েছি! এ সময়ে তিনি জেলা বিএনপিকে অথর্ব উল্লেখ করে জেলা বিএনপি না চালাতে পারলে পদত্যাগের আহ্বান জানান।

এ বিষয়ে জানতে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জি. জাকির হোসেন সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তারা কেউ ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, গত ২৭ জুন পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ আনেন পরাজিত প্রার্থীরা। এরপর থেকেই শহরজুড়ে সৃষ্টি হয় উত্তেজনা। বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় প্রকাশ্য বিভেদ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X