চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

কবরস্থানের পাশে ঠাঁই হওয়া সেই মা-বাবা পেলেন অর্থসহায়তা

সিরাজগঞ্জের চৌহালীতে কবরস্থানের পাশে বৃদ্ধ দম্পতি। ফাইল ছবি
সিরাজগঞ্জের চৌহালীতে কবরস্থানের পাশে বৃদ্ধ দম্পতি। ফাইল ছবি

পাঁচ ছেলের সংসারে ঠাঁই না পাওয়া সিরাজগঞ্জের চৌহালীর সেই বৃদ্ধ হামিদ মোল্লা ও ফজিলা খাতুন দম্পতি অর্থসহায়তা পেয়েছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামে ওই বৃদ্ধের মেয়ের বাড়িতে গিয়ে অর্থসহায়তা দেওয়া হয়।

এর আগে ২৫ আগস্ট কালবেলা অনলাইনে ‘৫ ছেলের ঘরে হলো না ঠাঁই, কবরস্থানের পাশে বাবা-মা’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।

খবরটি নজরে এলে দ্য বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস অসহায় বৃদ্ধ দম্পতিকে সহায়তার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন।

পরে দেশ-বিদেশ থেকে বিভিন্ন মানুষ মামুন বিশ্বাসের কাছে অর্থ সহায়তা পাঠান। এভাবে ৮৫ হাজার টাকা সংগ্রহ করেন তিনি। এ টাকা দিয়ে ওই বৃদ্ধ দম্পতির জন্য জামা-কাপড়, চার বস্তা চাল, ডাল, তেলসহ খাদ্যদ্রব্য কেনেন তিনি।

এ ছাড়া চিকিৎসাসহ বাজার খরচ বাবদ ৬৯ হাজার টাক দেওয়া হয় তাদের। এ সময় গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে ওই বৃদ্ধকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণ করে দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

দ্য বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, ‘কালবেলার সংবাদের মাধ্যমে জানতে পারি বৃদ্ধ মা-বাবাকে ছেলেরা ফেলে রেখে গেছেন। পরে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সেখান থেকে ফেসবুক বন্ধুদের মাধ্যমে ৮৫ হাজার টাকা সংগ্রহ করি। সেই টাকা দিয়েই ওই বৃদ্ধ দম্পতির জন্য জামা-কাপড়, চাল, ডাল, তেলসহ খাদ্যদ্রব্য কিনি এবং বাকি টাকা তাদের হাতে তুলে দেই।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১০

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১১

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১২

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৩

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৪

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৫

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৬

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৭

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৮

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

২০
X