রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজবাড়ীতে পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে স্ত্রী নাজমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত।

বৃহস্প‌তিবার (৩ জুলাই) সকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. মকিম মোল্লা। তিনি কালুখালী উপজেলার চরকুলটিয়া গ্রামে আজিজ মোল্লার ছেলে।

মামলার নথি থে‌কে জানা যায়, গত ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি বোনের বাড়ি থেকে ফেরার পথে কালুখালী উপজেলার কাশমিয়ার বিল এলাকায় ধারা‌লো অস্ত্র দি‌য়ে নাজমা বেগমকে হত্যা করে তার দ্বিতীয় স্বামী মকিম মণ্ডল। মূলত দ্বিতীয় স্বামীর কাছ থেকে প্রথম স্বামীর কাছে যাওয়ায় ক্ষোভে ম‌কিম মণ্ডল তা‌কে হত‌্যা ক‌রে। পরদিন ২২ ফেব্রুয়ারি সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই‌দিন নিহতের ভাই মো. ইমাম আলী বাদী হয়ে কালুখা‌লী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান, আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় প্রদান ক‌রেন। একই স‌ঙ্গে দ‌ণ্ডিত ব্যক্তি‌কে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে। এ রায়ে বিচারপ্রার্থী ন্যায়বিচার পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X