বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মুরাদনগরে ধর্ষণকাণ্ড, ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল হোতা গ্রেপ্তার 

গ্রেপ্তার শাহ পরান। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার শাহ পরান। ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের পর নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল হোতা শাহ পরানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহ পরান ধর্ষণের অভিযুক্ত কারাগারে থাকা ফজর আলীর ছোট ভাই।

র‌্যাব-১১, সিপিসি-২-এর উপপরিচালক মাহমুদুল হাসান বলেন, ওই নারীকে ধর্ষণের পর নিপীড়ন, নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূল অপরাধী শাহ পরান। ঘটনার পর থেকেই সে আত্মগোপনে ছিল।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ পরানের সম্পৃক্ততার বিষয়টি পুলিশের তদন্তে উঠে এসেছে। বিকেলে র‌্যাবের পক্ষ থেকে শাহ পরানকে আটকের বিষয়টি জানানো হয়েছে। তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গত ২৬ জুন রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) পাশবিক নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় ধর্ষক ও ভুক্তভোগী নারীকে বিবস্ত্র করে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এসব ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরই মধ্যে পুলিশ ধর্ষণে অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা ফজর আলী ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X