শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালককে আটক করে আনসার বাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা
২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালককে আটক করে আনসার বাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা

বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড টার্মিনাল থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম পরোমানিক নামে এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।

আটক বেচারাম পরোমানিক উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ পরোমানিকের ছেলে।

উদ্ধার সব পাসপোর্টে সার্বিয়া দেশের ভিসা লাগানো রয়েছে। ট্রাকচালক আনসার সদস্যদের কাছে স্বীকার করে জানান, ভারতের বনগাঁ শহরের একটি কুরিয়ার সার্ভিস থেকে পাসপোর্টগুলো উঠিয়ে এনে বেনাপোলে রাজ্জাক নামে এক ব্যক্তির কাছে দেওয়া হবে। এর বিনিময়ে তিনি পাবেন ৩ হাজার টাকা।

বেনাপোল স্থলবন্দরের আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার (পিসি) এইচএম হেলালউজজামান কালবেলাকে বলেন, গোপন সংবাদে জানতে পারি- ভারতীয় এক ট্রাকচালক অনেকগুলো পাসপোর্ট বাংলাদেশে নিয়ে আসছে। এই পাসপোর্টগুলোতে সার্বিয়া দেশের ভিসা লাগানো রয়েছে। এমন সংবাদে কার্গো ইয়ার্ড টার্মিনালে ট্রাকচালকের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করলে ব্যাগের ভেতর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১০

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১১

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১২

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১৩

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১৪

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৫

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৬

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৮

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৯

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

২০
X