শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে অবৈধভাবে আসা ৩ সন্তানসহ গৃহবধূ আটক

সীমান্তে বিজিবির হাতে আটক। ছবি : সংগৃহীত
সীমান্তে বিজিবির হাতে আটক। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্ত থেকে এক গৃহবধূকে তিন সন্তানসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৪ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার উত্তর কৈখালী এলাকা দিয়ে প্রবেশের সময় ১৭ বিজিবির সদস্যরা তাদের আটক করে। পরে সন্ধ্যায় তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করে বিজিবি।

আটককৃতরা হলেন- গৃহবধূ সাজিদা খাতুন (৩৫) ও তার তিন সন্তান সাইফুল ইসলাম (১৭), পরান ইসলাম (১২) ও ছোট (৫)। তারা সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মৃত রেজাউল করিমের পরিবারের সদস্য।

১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়নের পরানপুর (বিওপি) সদস্য হাবিলদার আকরাম হোসেন বলেন, শুক্রবার রাত ৩টার দিকে পরানপুর (বিওপি) ক্যাম্প থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে ভারত-বাংলাদেশের মাঝ দিয়ে বয়ে যাওয়া কালিন্দী নদী দিয়ে ওই ৪ বাংলাদেশি দেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন। টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে তাদের আটক করেন। পরে শুক্রবার রাতে শ্যামনগর থানা-পুলিশের কাছে ওই চারজনকে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী ও তিনজন ওই নারীর সন্তান।

আটককৃত সাজিদা খাতুন জানান, জীবিকার তাগিদে দালালদের সহায়তায় তার স্বামী রেজাউল করিমসহ তারা চার/পাঁচ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর থেকে তারা সেখানে অবস্থান করে আসছিল। সেইখানে বসবাসকালীন সময়ে তার (সাজিদার) স্বামী রেজাউল করিম মৃত্যুবরণ করে। এরপর থেকে সেখানে তাদের সংসার চালানো কষ্টসাধ্য হওয়ায় তারা পুনরায় ভারতীয় দালালের মাধ্যমে নদী পার হয়ে বাংলাদেশে ফিরছিলেন। ফেরার পথে কালিন্দী নদী থেকে শুক্রবার ভোর রাত ৩টার দিকে বিজিবি তাদের আটক করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, বিজিবির হাতে আটক ওই ৪ ব্যক্তির পরিচয় শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১০

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১১

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১২

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৩

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৪

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৫

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৬

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৭

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০
X