টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
মাদকসেবনের অভিযোগ 

বিয়ে ভাঙার পর বর বললেন ‘আমি একটি চুইংগাম মুখে দিয়েছিলাম’  

বিয়ের শেরওয়ানি পরে প্রস্তুত ছিল বর। ছবি : সংগৃহীত
বিয়ের শেরওয়ানি পরে প্রস্তুত ছিল বর। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বরের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগে বিয়ের অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। পরে কনের পক্ষ থেকে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) উপজেলার পুরা বাজার মোল্লা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

কনের পরিবার জানান, নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নাঈম প্রধানের ছেলে অনিকের (২৯) সঙ্গে টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মো. দুলালের মেয়ে শারমিনের (১৯) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। নির্ধারিত দিন তারিখ অনুযায়ী বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। কনেকে বিয়ের সাজে সাজিয়ে স্টেজেও তোলা হয়। বিয়ের সকল প্রস্তুতি শেষ একপর্যায়ে বরের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ ওঠে। এতে সৃষ্টি হয় গোলযোগ।

বর অনিক বলেন, আমি একটি চুইংগাম মুখে দিয়েছিলাম কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এতে আমি ও আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছি।

ভুক্তভোগী বরের বাবা নাঈম প্রধান জানান, তার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বিয়ে ভেঙে দিয়েছে।

টঙ্গীবাড়ী থানার ওসি মো. মহিদুল ইসলাম বলেন, আমি শুনেছি বিয়েসংক্রান্ত একটা ঝামেলা হয়েছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X