ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৬:১২ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের বাড়িতে যাওয়া হলো না বৃদ্ধ বাবার

ট্রেনের ধাক্কায় মৃত সোলায়মান মাতুব্বরকে ধরাধরি করে তুলছেন এলাকাবাসী। ছবি : কালবেলা
ট্রেনের ধাক্কায় মৃত সোলায়মান মাতুব্বরকে ধরাধরি করে তুলছেন এলাকাবাসী। ছবি : কালবেলা

মেয়ের বাড়িতে দাওয়াতে যাওয়া হলো না বৃদ্ধ বাবা সোলায়মান মাতুব্বরের (৭০)। নিজ বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনের রেললাইনে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন তিনি।

শনিবার (৫ জুলাই) সকাল ৮টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের বালিয়াচরা গ্রামের কওমি মাদ্রাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

সোলায়মান মাতুব্বর বালিয়াচরা গ্রামের মরহুম রহম মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোলায়মান মাতুব্বর পার্শ্ববর্তী বালিয়া গ্রামে মেয়ের জামাই বাড়িতে দাওয়াতে যেতে বাজার-সদাই করে রেললাইনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বয়সের ভারে তিনি কানে কম শুনতেন। এসময় খুলনা থেকে ঢাকাগামী জাহানারাবাদ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সোলায়মান রাস্তার খাদে ছিটকে পড়ে যান। এসময় মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভাঙ্গা রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) সাকুর হোসেন জানান, বৃদ্ধ লোকটি কানে কম শুনতেন, তিনি হেঁটে রেল রাস্তা পার হচ্ছিলেন। এ সময় জাহানাবাদ এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়ে তিনি মারা যান। তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে বৃদ্ধের সুরতহাল করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১০

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১১

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১২

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৩

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৪

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৫

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৭

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৯

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

২০
X