চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেলে ৩৪৭ রোগী পেলেন অনুদান

রোগীদের হাতে অনুদান তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : কালবেলা
রোগীদের হাতে অনুদান তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের (সিআইএমসিএইচ) আয়োজনে ক্যানসার, কিডনি রোগ, জন্মগত হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত ৩৪৭ জন রোগীকে আর্থিক সহায়তা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। প্রতিজনকে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুরে কলেজের অডিটোরিয়ামে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইএমসিএইচ ইসি কমিটির চেয়ারম্যান ডা. ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন কমিটির সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন, সদস্য ফয়সাল মোহাম্মদ ইউনুছ, অধ্যাপক মো. নুরুন্নবী, অধ্যাপক মো. সিরাজদ্দৌলা, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান, ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, হাসপাতালের পরিচালক ডা. বখতিয়ার আলম, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম ও চট্টগ্রাম জেলার উপপরিচালক ফরিদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে সচিব ড. মো. মহিউদ্দিন বলেন, জটিল রোগে আক্রান্ত দরিদ্র মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে আর্থিক সহায়তা দিয়ে আসছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠান তারই অংশ।

তিনি আরও বলেন, আমরা রোগীদের এই অর্থ সহায়তা কোনো সাহায্য হিসেবে দিচ্ছি না। এটা তাদের অধিকার। এ অর্থ সহায়তার পরিমাণ বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী তেমন কিছুই না। এ সহায়তার পরিমাণ আরও বেশি হওয়া উচিত। তবে নীতিমালা অনেক পুরোনো হওয়ায় আমরা ৫০ হাজার টাকার বেশি দিতে পারছি না।

ড. মো. মহিউদ্দিন বলেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ ও ব্যবস্থাপনা দেখে আমি অভিভূত। একই ক্যাম্পাসে ৩টি স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যা চট্টগ্রামবাসীর জন্য আশীর্বাদ। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১০

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১১

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১২

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৪

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৫

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৬

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৭

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৮

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X