মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এক ইলিশ বিক্রি হলো ৮ হাজারে

বঙ্গোপসাগরে ধরা ইলিশ। ছবি : কালবেলা
বঙ্গোপসাগরে ধরা ইলিশ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগর থেকে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ২২০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। পরে পার্শ্ববর্তী বাজারের বন্ধন ফিসে মাছটি বিক্রির জন্য নেওয়া হয়।

রোববার (৬ জুলাই) দুপুর ২টার দিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে জামাল মাতুব্বরের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি আশাখালী বাজারের বন্ধন ফিশ-২ নামের আড়তে বিক্রির জন্য নিয়ে গেলে নিলামের মাধ্যমে ১ লাখ ৪০ হাজার টাকা মণ দরে ৩ হাজার ৫০০ টাকা কেজিতে ৭ হাজার ৭০০ টাকায় ইলিশটি ক্রয় করেন স্থানীয় ব্যবসায়ী কবির। এ সময় মাছটিকে এক নজর দেখার জন্য আড়তে অনেকেই ভিড় করেন।

জেলে জামাল মাতুব্বর বলেন, মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গিয়ে বরাবরের মতো হাইর নামক স্থানে জাল ফেলি এ সময় অন্যান্য মাছের সঙ্গে এ মাছটি জালে ধরা পড়ে। বড় মাছের দামও অনেক বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি বড় মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।

বন্ধন ফিশ-২ আড়তের ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। মাছটি নিলামে ৭ হাজার ৭০০ টাকায় কবির পাইকার নামের এক ব্যবসায়ী ক্রয় করেন।

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা কালবেলাকে বলেন, এটি অত্যন্ত ভালো খবর। এটি নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। জালের প্রশস্ততা বাড়ালে এমন সাইজের মাছ বেশি বেশি ধরা পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X