রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ডিসি-এসপিরা চিপায় পড়ে’ আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ডিসি-এসপিদের বলছি, আপনারা যে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন, আপনারা চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন।’

রোববার (০৬ জুলাই) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে পদযাত্রা পরবর্তী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমাদের হারানোর কিছু নেই। কেননা আমাদের লুটপাটের ব্যাংক নেই যে, আমরা হারাব। আমাদের আছে শুধু মানুষের ভালোবাসা। প্রয়োজনে আমরা দেশের জন্য রাস্তায় এসে আবারও জীবন দেব।’

হাসনাত আরও বলেন, যদি খুনি হাসিনার পতন না হতো, তাহলে এই ডিসি-এসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত।’

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- দলটির সদস্য সচিব আকতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমরান ইমন, রাজশাহী মহানগর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী।

এ সময় অন্যদের মধ্যে যুগ্ম সমন্বয়কারী আল আশরারুল ইমাম তানিম, নাহিদুল ইসলাম সাজু, শামীমা সুলতানা মায়া উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X